গণমাধ্যম উন্নয়ন নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে বিএমএফ টেলিভিশনের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক | || বিএমএফ টেলিভিশন
বিএমএফ টেলিভিশনের একটি প্রতিনিধি দল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএমএফ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম তারেক, পরিচালক এইচআর উম্মে সালমা কেয়া এবং পরিচালক প্রোগ্রাম মোসলেহ উদ্দিন।
সাক্ষাৎকালে তারা বিএমএফ টেলিভিশনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গণমাধ্যম খাতে ইতিবাচক ভূমিকা রাখার বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে দর্শকদের কাছে মানসম্মত কনটেন্ট পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএমএফ টেলিভিশনের প্রতিনিধিরা।
প্রতিনিধি দল গণমাধ্যমের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সৃজনশীল অনুষ্ঠান নির্মাণে সরকারের সহযোগিতা ও দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন। মন্ত্রীও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক অনুষ্ঠান প্রচারের আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎ শেষে বিএমএফ টেলিভিশনের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।