হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত।

লালমনিরহাট প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:৫১, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৪ মে) ভোর রাতে উপজেলার বনচৌকি বিওপি'র আমঝোল  সীমান্তের ৯০৫/৬ এস নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

সীমান্তবাসী জানান, উপজেলার  আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নং পিলার এলাকা হয়ে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারিসহ ভারতের ১৫০ গজ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে খাদেমুল হক। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭৮  ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে আহত হন। 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়