ইবি শিক্ষার্থীর মৃত্যু,ক্যাম্পাসে শোকের ছায়া

আজিজুল ইসলাম। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২২, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ মোল্লা স্ট্রোক জনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার ১৩/০৫/২০২৫ তারিখ সকাল ১০টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফি।

অত্র বিভাগ সূত্রে জানা যায় যে , সম্প্রতি বিভাগের পরীক্ষা শেষ হলে সবুজ বাড়িতে যান। সেখানে দুই দিন অবস্থান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়।

সবুজ মোল্লার গ্রামের বাড়ি খুলনা জেলায়। তবে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া এলাকায় অসুস্থ মাকে নিয়ে বসবাস করতেন। টিউশনি করে নিজের পড়াশোনা ও সংসারের খরচ চালাতেন তিনি।

তাঁর অকাল মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষাক,সহপাঠী ও ক্যাম্পাসের  শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়