ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে পাটকেলঘাটায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

শেখ মোঃ আল আমিন তালা সাতক্ষীরা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:৪৯, বুধবার, ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরার তালা উপজেলা ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে পাটকেলঘাটায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের নেতৃত্বে ভূমি অফিস প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা নাগরিকদের সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক বার্তা বহন করেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, “ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও ডিজিটাল হয়েছে। জনগণকে দালালমুক্ত ও স্বচ্ছ সেবা দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।”

অনুষ্ঠানে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, অনলাইনে খতিয়ান ও নামজারি আবেদনসহ আধুনিক সেবাসমূহ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়