রাঙ্গাবালীতে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত

‎রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি, || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:২৯, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

‎‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।  
‎মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার  হলরুমে রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় এই উদ্বোধনী মেলা অনুষ্ঠিত হয়।  এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ,বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রী ও সাংবাদিকগণ  অংশগ্রহণ করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব নিরুপম মজুমদার বলেন, মৌলিক চাহিদার পাঁচটির প্রত্যেকটির মধ্যে ভূমিসেবার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।  আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দালাল মুক্ত ভূমিসেবা প্রদানের জন্য। তবে যেহেতু আপনারা ভূমি অফিসে গেলে শতভাগ সেবা পেয়ে থাকেন সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি বা দালাল থেকে সাবধান থাকুন।

‎বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান বলেন, ভূমি অফিসের সকল ধরণের কাজ এখন শতভাগ অনলাইনে করা হচ্ছে। এবং দ্রুত সেবা নিশ্চিত করার জন্য একটি হটলাইন নম্বর দেয়া হয়েছে।  আমরা আপনাদের সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

‎রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজী বলেন, ভূমিসেবা নিশ্চিতকরণে আমরা উপজেলা বিএনপি পরিবার আপনাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো। এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নিরুপম মজুমদার ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান কে ১১৪পটুয়াখালী-৪ আসনের মাননীয় সাংসদ এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
‎রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব বলেন, নামজারি,মিউটেশন,খাজনা পরিশোধ সহ সব ধরণের ভূমি সেবায় দালালের দৌরাত্ম্য  থেকে মুক্তি পেতে এবং সাধারণ মানুষ দালালের হয়রানি থেকে বাঁচতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর দৃশ্যমান  ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

‎ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভূমিসেবা মেলার বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন করেন।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার জনাব নিরুপম মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুণ মীর,স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিব, উপজেলা জামায়াতে আমীর মাও:কবির হোসাইন, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়