বিশিষ্ট পাট ব্যবসায়ী আঃ মজিদ সরদারের জানাজা ও দাফনে হাজার মানুষের মাগফিরাত কামনা।

শেখ মোঃ আল আমিন তালা সাতক্ষীরা প্রতিনিধি:- || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩১, রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরার তালা বাজারের বিশিষ্ট পাট ব্যবসায়ি আঃ মজিদ সরদার গত ইং ১৮ মে শনিবার আনুমামিক বিকাল ৫ টার সময় হার্ট ব্লক জনিত কারনে খুলনার একটি বে সরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।

মরহুমের জানাজা নামাজ ১৯মে( রবিবার)  সকাল ১১ টার সময় মরহুমের নিজস্ব বাসভবনের সামনে বারুইহাটি ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।মরহুমের ছোট ভাই মাওলানা শাহজাহান সরদারের ইমামতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী,তালা উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি সহ অধ্যাপক ইদ্রিস আলী, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, সাবেক চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,   জোয়ার্দার ফারুক হোসেন, ইউনিয়ন জামাত আমির মোঃ মুজিবুর রহমান সহ মরহুমের আত্মীয়-স্বজনসহ এলাকার গণ্যমান্য ও সাধারণ মুসল্লীবৃন্দ।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন সকল মুসল্লি বৃন্দ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়