তালা উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত।

শেখ মোঃ আল আমিন তালা সাতক্ষীরা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:০৬, রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরার তালা উপজেলায় শনিবার (১৬ই মে) ২০২৬ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহীদ কামেল মডেল হাই স্কুলে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে উপজেলার ৬১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নির্বাচন উপলক্ষে দিনব্যাপী ভোট গ্রহণ শেষে গণনা সম্পন্ন হয় এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ মোট ৩টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। শিক্ষক সমাজের অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার মোঃ মমিনুল ইসলাম শামীম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং সকলের সহযোগিতায় নির্বাচন সফল হয়েছে।নবনির্বাচিত নেতৃবৃন্দকে শিক্ষক সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে শিক্ষা ও শিক্ষকদের কল্যাণে আরও ইতিবাচক পরিবর্তন সম্ভব।

সভাপতি পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন-মোঃশেখ রিজাউল ইসলাম চিয়ার প্রতীক নিয়ে ৩৯৬টি ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগদীশ কুমার হালদার হরিণ প্রতীক নিয়ে ৩৫০টি ভোট পেয়ে পরাজিত হয়।সাধারণ সম্পাদক পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন- মোঃ সজিবুদৌলা বই প্রতীক নিয়ে ৪৫৭টি ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাহাঙ্গীর হোসেন ২৮৬টি চশমা প্রতীক ভোট পেয়ে পরাজিত হয়।

কোষাধ্যক্ষ পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন- অজয় কুমার দাস দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৪১৭টি ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাব নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শেখ ফিরোজ আহমেদ দোয়াত কলম প্রতীক নিয়ে ৩১৭টি ভোট পেয়ে পরাজিত হয়।৬১টি মাধ্যমিক স্কুল শিক্ষক শিক্ষা ভোটের অংশ নেন মোট ভোটার সংখ্যা ৮০১ টি কাউন্ট হয়েছে ৭৪৯টি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়