সাতক্ষীরায় দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
সোহারাফ হোসেন সৌরভ সাতক্ষীরা প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামে পারিবারিক বিরোধের জেরে তাছলিমা খাতুন (৩৫) নামে দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।
শনিবার (১৬ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন অনিয়মিত ভাবে রাজমিস্ত্রির কাজ করতেন। নেশাগ্রস্ত হওয়ায় মাদক ও অনলাইন জুয়ার চাহিদা মেটাতে তিনি প্রায়ই স্ত্রীর কাছে টাকা চাইতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সংসারে কলহ চলছিল। এছাড়া স্ত্রী তাছলিমা খাতুন পরকীয়ায় জড়িয়েছেন এমন সন্দেহ থেকেও প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো।
স্বজনদের অভিযোগ, শনিবার গভীর রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সাদ্দাম হোসেন ধারালো অস্ত্র দিয়ে তাছলিমার গলা কেটে হত্যা করে পালিয়ে যান।
নিহত তাছলিমা খাতুন সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের বাসিন্দা। তাদের সংসারে ১২ বছর বয়সী একটি মেয়ে ও ৯ বছর বয়সী একটি ছেলে রয়েছে। মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা