কলমাকান্দায় জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মো:রিপন মিয়া স্টাফ রিপোর্টার : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৯, মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক  সংস্থা (জাসাস) উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ১২ মে দুপুর ২:৩০ মিনিটে  কলমাকান্দা উপজেলা সদরের উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা জাসাসের সভাপতি আমিনুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম।

এছাড়াও বক্তব্য দেন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, নেত্রকোনা জেলা জাসাসের আহ্বায়ক সাদমান পাপ্পু এবং জাসাস কর্মী মোক্তার হোসেন প্রমুখ।

সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাসাসের পুরাতন কমিটি কর্মী সম্মেলন এর মাধ্যমে  বিলুপ্ত ঘোষণা করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়