ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি - এমপি মিলন।
সুজন তালুকদার ছাতক প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।
১৬ মে শনিবার দুপুরে ছাতক শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন,শিক্ষকদের হাতে আমাদের সন্তানদের আমরা অর্পণ করি। শিক্ষকরাই তাদের সুশিক্ষা দিয়ে আগামীর দেশ পরিচালনার জন্য প্রস্তুত করেন। আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।
তিনি আরও বলেন, শিক্ষকরা সমাজের সম্মানিত ব্যক্তি। সন্তানদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি শিক্ষকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ফান্ডে দুই লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি উপজেলা পরিষদ এলাকায় শিক্ষক সমিতির সভা-সমাবেশের জন্য একটি কক্ষ বরাদ্দ দেওয়ার বিষয়ে উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দেন।
তিনি আরও জানান, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি মেধাবৃত্তি চালু এবং প্রতি বছর তা অব্যাহত রাখার বিষয়ে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে।
শিক্ষকদের বৈষম্য ও পেনশন প্রসঙ্গে এমপি মিলন বলেন, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। বৈষম্য দূর করতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি আগামী সংসদ অধিবেশনে বিষয়টি উত্থাপন করবেন বলেও জানান,ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সভাপতি ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিক্ষক দুদু মিয়া'র পরিচালনায়,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দিদার চৌধুরী,ছাতক উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম।
উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— শিক্ষক সমিতির উপদেষ্টা অবসর প্রাপ্ত শিক্ষক মো.নাসির উদ্দিন, সাবেক সভাপতি জসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক কাজী সৈয়দ মনসুর আহমদ,শিক্ষক আবু নোমান মো.মাছরুর, শংকর চন্দ্র চৌধুরী, কামাল উদ্দিন, কবিরুল ইসলাম, আবুল কাশেম, মো. ফরিদ উদ্দিন, সাজিদুর রহমান, মাওলানা আব্দুল মুকিত, মো. আবুল কালাম আজাদ, বিপ্লব কান্তি দাস, রেজাউল করিম, মনসুর আলী, সোহরাব হোসেন, গোলাম নবী রিপন, সাগর আহমদ, মাসুদ রানা প্রমুখ।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, জাউয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিব্বির আহমেদ, ছাতক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ও সমিতির উপদেষ্টা ফজলুল করিম বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আসাদুজ্জামান, আনোয়ার হোসেন, ছালেক মিয়া, আব্দুল গনি, আব্দুল ওয়াহাব, শেখ রবিউল ইসলাম, আজিজুল হক, কামাল উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠান শেষে শিক্ষক সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।