ভারতে মুসলিমদের উপর উগ্রবাদীদের নির্যাতনের প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল
শেখ মোঃ আল আমিন তালা সাতক্ষীরা প্রতিনিধি:- || বিএমএফ টেলিভিশন
সাম্প্রতি ভারতের মুসলিম দের উপর উগ্রবাদী হিন্দু সম্প্রদায় কর্তৃক হামলা,ঘরবাড়িতে অগ্নিসংযোগ হত্যা সহ নির্যাতনের প্রতিবাদে তালায় জুম্মা নামাজের পর একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।শুক্রবার ১৫ মে ২ .১৫ ঘটিকার সময় তালা উপজেলা সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদ এর আয়োজনে জুম্মার নামাজের পর তালা পুরাতন হাইস্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ডাকবাংলোর সামনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ জামায়তে ইসলামী নেতা মোঃ রিপন হোসেন এর সঞ্চালনায় বক্তব্য তালা উপজেলা সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদে ইমাম ও খতিব, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন সম্প্রতি ভারতের পশ্চিম বঙ্গসহ বিভিন্ন এলাকায় উগ্রবাদী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলিম ভাই-বোনদের উপর চরম জুলুম নির্যাতন, হত্যাসহ বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থানে অগ্নি সংযোগ করা হচ্ছে, যা বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বক্তরা তাদের বক্তব্যে মুসলিম জাতির উপরে এই নির্যাতনের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়েছে।