ফতুল্লার গ্যাস বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৫, রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

তিনি বলেছেন, চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি রাখা হবে না এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।

আজ রোববার (১০ মে) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের দেখতে যান তিনি। এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আহতদের সুচিকিৎসায় কোনো ত্রুটি রাখা হবে না। পাশাপাশি চিকিৎসার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়