নেত্রকোনা-৩ আসনে কেন্দ্রীয় আটপাড়া ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ডঃ রফিকুল ইসলাম ইলালীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ আশিক মিয়া আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:৪০, সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নেত্রকোনা-৩ আসনের কেন্দ্রীয় আটপাড়া এলাকায় ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ডঃ রফিকুল ইসলাম ইলালীর নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ রফিকুল ইসলাম ইলালী। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া থানা সভাপতি মোঃ আলহাজ্ব মাসুম চৌধুরী এবং আটপাড়া থানা সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও সাধারণ জনগণ সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ডঃ রফিকুল ইসলাম ইলালী একজন সৎ, যোগ্য ও জনগণের নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শেষ পর্যন্ত দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়