গোপন অঙ্গে ইয়াবা লুকিয়েও পার পেলেন না নারী মাদক কারবারি!

সাংবাদিক সাকিবুল হাসান শুভ বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৪৪, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

আখাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বণিক পাড়ার নির্মল ব্রহ্মর স্ত্রী সাবিত্রী রানী ব্রহ্ম (৫০) ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

আজ আনুমানিক সকাল ১১টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে এই অভিযান চালানো হয়। রেলওয়ে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, এক নারী তার গোপন অঙ্গে ইয়াবা লুকিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশের একটি টিম তল্লাশি শুরু করে। পরে নারী পুলিশের সহায়তায় সাবিত্রী রানীকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হলে তার শরীরের নিচের গোপন স্থান থেকে একটি ছোট প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে এমন তৎপরতার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশকে ধন্যবাদ। মাদক মুক্ত সমাজ গঠনে সবার সচেতনতা জরুরি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়