ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে কিশোরের মৃ-ত-দেহ উদ্ধার।

মোঃ সাগর আলী বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৪, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে নিরব (১২) নামে এক কিশোরের ম-রদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ম-র-দেহটি উদ্ধার করা হয়।

নি-হত কিশোরের নাম নিরব। সে বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে। পাকশী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল আন্ত:নগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে ওই কিশোরের ম-রদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরত কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ম-রদেহটি উদ্ধার করে পাকশী রেলওয়ে থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, ট্রেনটি ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে ওই কিশোরের মাথায় সজোরে আ-ঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃ-ত্যু হয়।

পাকশী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আ-ঘাত লেগে তার মৃ-ত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ম-রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়