জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে আইজিপি আলী হোসেন ফকির, নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | নিউইয়র্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৫১, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘ পুলিশ প্রধানদের পঞ্চম (UNCOPS 2026) সম্মেলনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

দুই দিনব্যাপী এ সম্মেলন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সম্মেলনে বাংলাদেশের পুলিশ প্রধান জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর পুলিশ প্রধান, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেন। আলোচনার মূল বিষয় ছিল—‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তির ব্যবহার’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার’।

এ সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রম, অপারেশনাল সাপোর্ট এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেলরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ বিশ্বশান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ভূমিকার ধারাবাহিকতারই প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়