আব্দুল্লাহপুরে যানজট নিরসনে ২৮ সদস্যের পরিবহন শৃঙ্খলা কমিটির অনুমোদন

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৪৭, বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা আব্দুল্লাহপুরে যানজট নিরসন, সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ২৮ সদস্যবিশিষ্ট “আব্দুল্লাহপুর যানজট নিরসন ও পরিবহন শৃঙ্খলা কমিটি” অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান স্বাক্ষরিত অনুমোদনপত্রে জানানো হয়, ঢাকার গাজীপুর, টঙ্গী, আব্দুল্লাহপুর ও আশপাশের এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচলের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। এ পরিস্থিতি মোকাবিলা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটির উপদেষ্টা পরিষদে আছেন 
মনোয়ার হোসেন তিতাস, কাজী শাহ আলম রাজা, কামরুল জামান, রহিম উদ্দিন মুরুব্বী , আ: আলী কমিশনার, মো. ইউসুফ মৃধা, কাজী মো. মনিরুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, জহুরুল ইসলাম, মো. জামান উদ্দিন, মো. জামাল, মোতালেব এবং আবুল কালাম।

কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে মো. মোসলেহ উদ্দিন বাবুল পণ্ডিতকে। সভাপতি হয়েছেন মো. শরীফ  শেখ এবং কার্যকরী সভাপতি মো. আকবর হোসেন।

এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন—

* মো. আনিছুর রহমান উজ্জ্বল
* মো. বাবুল মিয়া
* মো. জাহের হোসেন
* মো. রিপন  হাওলাদার
* মো. মহিউদ্দিন ও 
* মো. নজরুল ইসলাম

সাধারণ সম্পাদক করা হয়েছে মো. জাকির হোসেন সরকারকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. আহসানুল হক চৌধুরী ও মো. শরীফ হোসেন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আলমগীর, মো. সিরাজ উদ্দিন ও মো. রহিম। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মো. আওলাদ হোসেন, প্রচার সম্পাদক হিসেবে মো. আব্দুর করিম এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব পালন করবেন।

কমিটির সিনিয়র সদস্য হয়েছেন 
মো. জিল্লুর রহমান। এছাড়া সদস্য হিসেবে আছেন মো. জহিরুল ইসলাম স্বপন, মো. রোকন তালুকদার, মিরাজ মোল্লা, মো. ইয়াসীন আলী সবুজ, মো. আশরাফুল , মো. সুমন, মো. আবুল কালাম, মো. শফিকুল ইসলাম রানা, মো. ফয়সাল এবং শাজাহান।

অনুমোদনপত্রে বলা হয়েছে, কমিটিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নীতিমালা অনুসরণ করে পরিবহন শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, মালিক-শ্রমিকের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করতে হবে। এছাড়া সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

অনুমোদনপত্রের অনুলিপি সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়