ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময়
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনটিভির ২৪তম বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।