বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:৫৬, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ছয় দিন বিরতির পর আজ মঙ্গলবার (৭ জুলাই) আবারও শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬)। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। চলতি অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন পায়। পাশাপাশি অর্থ বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন লাভ করেছে।

এর আগে গত ১১ জুন সংসদে বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন। আলোচনায় দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন জাতীয় ইস্যু উঠে আসে।

চলমান অধিবেশনের পরবর্তী কার্যক্রমে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়