মরক্কোর কাছে হেরে বিদায়, নেদারল্যান্ডস কোচের পদ ছাড়লেন কোম্যান

স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৩১, বুধবার, ১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

মরক্কোর কাছে হেরে থেমেছে নেদারল্যান্ডসের বিশ্বকাপ যাত্রা। ডাচদের ব্যর্থতার দায় নিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রোনাল্ড কোম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই।

মঙ্গলবার (৩০ জুন) ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ৬৩ বছর বয়সী কোম্যান লেখেন, ‘গত রাতে আমি ডাচ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

কোম্যান বলেন, ‘আমরা সবাই এই বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তা পূরণ করতে পারিনি। এর জন্য আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়। প্রধান কোচ হিসেবে শেষ পর্যন্ত দায়িত্ব আমারই।’ 

মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা ছিল। পরে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। ম্যাচের শেষ দিকে এগিয়ে থেকেও সমতা ফিরিয়ে আনে মরক্কো, এরপর পেনাল্টি শুটআউটে নিশ্চিত হয় ডাচদের বিদায়।

এটি ছিল কোম্যানের দ্বিতীয় মেয়াদে নেদারল্যান্ডসের দায়িত্ব পালন। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রথম দফায় দায়িত্ব পালনের পর তিনি বার্সেলোনার কোচ হন। পরে ২০২৩ সালে আবারও জাতীয় দলের দায়িত্ব নেন এবং দলকে ইউরো ২০২৪-এর সেমিফাইনালে তুলেছিলেন। তবে এবারের বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেননি।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়