এসকেএফ ফার্মায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:০১, বুধবার, ১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ট্রেনিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার, ৩০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ০৮ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে এসকেএফ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড

পদের নাম: ট্রেনিং এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়  

শিক্ষাগত যোগ্যতা: এম.ফার্ম / বি.ফার্ম

অন্যান্য যোগ্যতা: পণ্য-সম্পর্কিত জ্ঞান ও নতুন প্রচারভিযান বিষয়ক প্রশিক্ষণ সেশন পরিচালনায় ভালো ধারণা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (বনানী)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: সপ্তাহে ২ দিন ছুটি, পারফরম্যান্স ও উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি এবং নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৮ জুলাই ২০২৬ 


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়