সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সোহারাফ হোসেন সৌরভ , সাতক্ষীরা: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৫২, বুধবার, ১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া এলাকায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা সাতক্ষীরা সদর থানায় অপমৃত্যুর তথ্য প্রদান করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রিমি আক্তার হেরিচি (১৯) পরিবারের সদস্যদের সঙ্গে শহরের ইমদাদুল সাহেবের বাড়িতে ভাড়া থাকতেন।

লিখিত তথ্যানুযায়ী, গত ২৬ জুন ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ভাড়া বাসার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। পরে সকাল প্রায় ১১টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে বিষয়টি দেখতে পান।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

এ ঘটনায় নিহতের বাবা মো. কামরুল মোড়ল সাতক্ষীরা সদর থানায় অপমৃত্যুর তথ্য প্রদান করেছেন।


সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মুহা. মাসুদুর রহমান জানান,মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়