বিএফআরআই-এর পরিচালনা বোর্ডের সদস্য মনোনীত হলেন নেত্রকোনার দুই সংসদ সদস্য

​নেত্রকোনা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:৪১, শনিবার, ২৩ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোনার দুই আসনের মাননীয় সংসদ সদস্য। গত ২০ মে ২০২৬ তারিখে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

​পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীতরা হলেন— নেত্রকোনা-২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এবং নেত্রকোনা-৩ (আটপাড়া ও কেন্দুয়া) আসনের সংসদ সদস্য আশিক মিয়া।

​মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে এবং দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে এই পরিচালনা বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​নেত্রকোনার দুই জনপ্রিয় জনপ্রতিনিধি বিএফআরআই-এর পরিচালনা বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন নেত্রকোনা ও আটপাড়া এলাকার সর্বস্তরের জনগণ। স্থানীয় ব্যক্তিবর্গ আশা প্রকাশ করে বলেন, তাদের এই দায়িত্ব প্রাপ্তির ফলে নেত্রকোনাসহ সমগ্র দেশের মৎস্য সেক্টরের উন্নয়ন ও মৎস্য চাষীদের ভাগ্য পরিবর্তনে নতুন দিগন্তের উন্মোচন হবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়