টিসিএ সভাপতি নির্বাচিত হওয়ায় মোহাম্মদ মহসীনকে বিএমএফ টেলিভিশনের শুভেচ্ছা

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:২১, রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর সভাপতি হিসেবে এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান মোহাম্মদ মহসীন নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএমএফ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় সাপ্তাহিক কনজুমার ভয়েজ এর সম্পাদক ও প্রকাশক জহুরুল ইসলাম তারেক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মোহাম্মদ মহসীনের নেতৃত্বে টিসিএ আরও গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে এগিয়ে যাবে। তিনি দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে গণমাধ্যমে কাজ করে আসছেন। তার অভিজ্ঞতা সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি নবনির্বাচিত সভাপতির সার্বিক সফলতা কামনা করেন এবং টিভি ক্যামেরা সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়