কুখ্যাত মাদক কারবারী রুবেলসহ এক নারী সহযোগী গ্রেফতার

সাকিবুল হাসান শুভ বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:১৭, সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কুখ্যাত মাদক কারবারী রুবেলসহ এক নারী সহযোগী গ্রেফতার, মোটরসাইকেল ও ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার ১৭/০৫/২০২৬ খ্রি. সকাল ১১:৫০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ২নং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলের আরোহীদ্বয়কে তল্লাশী করে ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত রুবেল এর বিরুদ্ধে ইতিপূর্বে ১৩টি মাদক মামলা এবং রহিমা আক্তার (রুবেলের স্ত্রী) এর বিরুদ্ধে ০২টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ রুবেল 
পিতা- মইন উদ্দিন

২। মোছাঃ রহিমা আক্তার
স্বামী- মোঃ রুবেল
উভয় সাং- রাজাপুর (পূর্ব পাড়া, মিন্টু চৌধুরীর বাড়ীর সাথে)
থানা- আখাউড়া
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

এ-সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা জিম্মি হয়েছে এবং বিজয়নগর থানা ভারপ্রাপ্তব ওসি (মো. আহসান উল্লাহ) জানান যে এই মাদক কারবারী পিছে যারা আছে তাদের সবাইকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়