সোমবারের মধ্যে পাকিস্তানে ৭০% পেট্রোল পাম্প জ্বালানি শুন্যের শঙ্কা: ডন

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:০৭, রবিবার, ৮ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইরান-ইসরাইল যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেলের বাজারে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়েছে। যুদ্ধের প্রভাবে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করার হিড়িকে দেশে একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় জালানি তেলের প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। তবে পাকিস্তানের খবরে চিন্তার ভাঁজ অনেকেরই। পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, সোমবারের মধ্যে দেশটির ৭০ শতাংশ পেট্রোল পাম্প বন্ধের ঝুঁকি রয়েছে।

সম্ভাব্য জ্বালানি তেল সংকটের আশঙ্কায় করাচির বিভিন্ন পেট্রল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে এবং কিছু পাম্প সাময়িকভাবে বন্ধও রাখা হয়েছে। একই সঙ্গে গতকাল সারা দেশে জ্বালানি সংকটের আশঙ্কা প্রকাশ করে সতর্কবার্তা জারি করেছেন পেট্রোলিয়াম ডিলাররা।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দেশে পেট্রল ও ডিজেলের কোনো ঘাটতি নেই। তবে নতুন জ্বালানি মূল্যের ঘোষণা কার্যকর হওয়ার আগের রাতেই অনেক নাগরিক তড়িঘড়ি করে জ্বালানি তেল কিনতে পাম্পে ভিড় করেন।

খাইবার পাখতুনখোয়া পেট্রোলিয়াম ডিলারস অ্যান্ড কটেজ কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের তথ্য সচিব নাজিবুল্লাহ জানান, বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ার অজুহাতে বিপণন কোম্পানিগুলো ডিলারদের কাছে পেট্রল ও ডিজেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর ফলে অনেক এলাকার পাম্প এরই মধ্যে জ্বালানিশূন্য হয়ে পড়েছে। তিনি জানান, এ অবস্থা চলতে থাকলে আগামী সোমবারের মধ্যে দেশের প্রায় ৭০ শতাংশ পেট্রল পাম্পের মজুদ ফুরিয়ে যেতে পারে।

অ্যাসোসিয়েশনের প্রাদেশিক সভাপতি গুল নওয়াজ খান জানান, চলতি মাসের শেষ নাগাদ এ সংকট আরো প্রকট হতে পারে এবং এপ্রিলের মধ্যে দেশের পাম্পগুলো পুরোপুরি শূন্য হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি সরকারকে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় দেশের পরিবহন ব্যবস্থা ও স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়বে বলেও জানান তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী, পেট্রোলিয়াম সচিব এবং তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (ওজিআরএ) অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। 

 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়