ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনীর মৃত্যু, মুখ খুললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৪৫, রবিবার, ১ মার্চ, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী। রবিবার (১ মার্চ) ভোরে মারা যান খামেনি। এ ঘটনার কয়েক ঘণ্টা পর অবশেষে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

শুধু শোক প্রকাশই নয়, খামেনির মৃত্যুকে “মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘনকারী নিষ্ঠুর হত্যাকাণ্ড” হিসেবে অভিহিত করেছেন পুতিন।

এর আগে শনিবার থেকে ইরানে যৌথ আক্রমণ শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। পরে পাল্টা হামলা চালায় ইরানও। ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা একাধিক মার্কিন ঘাটিতেও হামলা চালায় ইরান।

ইসরাইল-যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তেহরানের ব্যাপক ক্ষতি হয়েছে। একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালিয়ে ইরানের শতাধিক নারী শিক্ষার্থীকে হত্যা করেছে। রাষ্ট্রীয় ও সামরিক অনেক সর্বোচ্চ নেতাও নিহত হয়েছেন এই হামলায়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়