ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার গলা কাটলেন কর্মচারী,ছুরি চালালেন নিজের গলাতেও

আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:১৪, বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া লুনার গলায় ছুরি চালিয়েছেন ফজলুর নামে এক কর্মচারী।

কিছুক্ষণ পরে নিজের গলায়ও ছুরি চালিয়েছেন একই বিভাগের সাবেক এই কর্মচারী।বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে বিভাগের চেয়ারম্যানের কক্ষে আসমা সাদিয়া রুনার ওপর হামলা চালান ফজলুর রহমান নামে এক কর্মচারী। অভিযোগ রয়েছে, বেতনসংক্রান্ত বিরোধ ও অন্য বিভাগে বদলি নিয়ে অসন্তোষের জেরে এ ঘটনা ঘটে। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে সহকারী অধ্যাপকের গলায় আঘাত করেন। পরে নিজ গলায়ও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনার সময় আশপাশের শিক্ষার্থী ও সহকর্মীরা চিৎকার শুনে কক্ষে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং ইসলামি বিশ্ববিদ্যালয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
একই বিভাগের শিক্ষার্থীরা জানান, ফজলুকে বদলি করা হয় আজ থেকে প্রায় ২ থেকে ১ মাস আগে। তবে উনি এটা মেনে নিতে পারছিলেন না। এটা নিয়ে অনেক রেষারেষিও হচ্ছিল। তবে এরকম যে পর্যায়ে যাবে এটা আমরা ভাবতেও পারিনি।
তিনি বলেন, ফজলু এটা মেনে নিতে পারেননি। কারণ উনি প্রতিষ্ঠাকালীন কর্মচারী ছিলেন। পরে ওনাকে পলিটিক্যাল সায়েন্সে বদলি করা হয়।

তাদেরকে উদ্ধার করে প্রথমে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।
অভিযুক্ত ফজলুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ তাকে চিকিৎসাধীন অবস্থায় নজরদারিতে রেখেছে বলে জানা গেছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দীন জানান, হত্যার কারণ উদঘাটনের জন্য কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়