চব্বিশ ঘণ্টায় ১০৮ বার ভূমিকম্প, কেঁপে উঠল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:৫৬, রবিবার, ৮ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে একের পর এক ভূমিকম্প অনুভূত হচ্ছে। ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রজুড়ে ১.৫ বা তার বেশি মাত্রার মোট ১০৮টি ভূমিকম্প হয়েছে। গত সাত দিনে এই সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১টিতে, আর গত ৩০ দিনে প্রায় ৩ হাজার ৭০৭টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। গত চার ঘণ্টার মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ২৮টি মৃদু মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

সাম্প্রতিক ভূমিকম্পগুলোর বেশিরভাগই তুলনামূলকভাবে কম মাত্রার ছিল। সর্বশেষ রেকর্ড অনুযায়ী, নেভাদার লাভলকে ১.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার গভীরতা ছিল প্রায় ৪ কিলোমিটার। এর আগে টেক্সাসের ভ্যান হর্নে ১.৯ এবং ক্যালিফোর্নিয়া, সোলেদাদে ২.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এ ছাড়া হাওয়াইয়ের আগ্নেয়গিরি এলাকায়, আলাস্কার সোলডোটনা ও হ্যাপি ভ্যালি, নিউ মেক্সিকোর লাভিং এবং টেক্সাসের কয়েকটি অঞ্চলেও স্বল্প মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে লুইজিয়ানার কুশাট্টায়, যার মাত্রা ছিল ৪.৯। আর চলতি মাসে সবচেয়ে বড় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে আলাস্কার উনালাস্কায়, যার মাত্রা ছিল ৬.১।

অন্যদিকে চলতি বছরে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে আলাস্কার স্যান্ড পয়েন্ট এলাকায়, যার মাত্রা ছিল ৭.৩। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছোট মাত্রার ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে আলাস্কা, ক্যালিফোর্নিয়া ও হাওয়াই ভূকম্পনপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয় না।

সূত্র: ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়