হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা, চীনের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৩৯, রবিবার, ৮ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ ‘স্ট্রেইট অফ হরমুজ’ ঘিরে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং বলছে, এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার স্বার্থের সাথে জড়িত।

বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, হরমুজ প্রণালি ও এর আশপাশের জলপথ বিশ্বব্যাপী পণ্য পরিবহন এবং জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুট। এখানে কোনো ধরনের সামরিক উত্তেজনা তৈরি হলে তা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে সামরিক উত্তেজনার কারণে কিছু জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগজনক।

মাও নিং আরও বলেন, হরমুজ প্রণালিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা শুধু আঞ্চলিক দেশগুলোর নয়, বরং বিশ্ব অর্থনীতির স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উত্তেজনা কমাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়