বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রাম প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০১, শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জনাব জাহেদুল ইসলাম কচি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব গোলাম মোঃ মুরাদ এবং বৈশাখী টেলিভিশন চট্টগ্রাম ব্যুরো প্রধান,সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি আহমেদ রেজা হায়াত খান এবং সঞ্চালনায় ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক  শহিদুল হক।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মাঝে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। তারা মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও অসহায় মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরবর্তীতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়