ইবি,র মাজপাড়া গ্রামে ভোর রাতে গুলি ফোটার জের ধরে মুক্তার আলীকে কুপিয়ে জখম,দুই মাসে ৭ টি গুলি

নিজেস্ব প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৬, শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কুষ্টিয়া ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাজপাড়া গ্রামের মুক্তার আলী, পিতা মালেক মন্ডল কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।মুক্তার আলী সকালে পান বিক্রয় করতে বের হলে তাকে পথে মধ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।তার দুই হাতে ও পায়ে মারাত্মক ভাবে মেরে আহত করা হয়।পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিষয়ে মুক্তার আলীর ভাই আব্দুল মজিদ মেম্বারের সাথে কথা বল্লে তিনি জানান,আমি আগে দলবল করতাম এখন সব ছেরে দিয়েছি।আমি এখন জামাত দল করি।আমার এর এক ভাই বিএনপি দল করে।৫ তারিখের পরে আমার বিলের মাছ লুটদাড়াজ করে নেয়।আমি পর পর ৩ বারের মেম্বার।আমার ভাই চাদার টাকা না দেওয়ায় তারা আমার ভাইয়ের উপর আক্রমণ করেছে।গুলির বিষয়ে আমি জানি না,ভোর রাতে আমার বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে শব্দ হয়েছে,সেটা ফটকা নাকি গুলি আমার জানা নাই।তবে মাঝে মধ্যে এমন আওয়াজ শুনতে পাই।আরিফুলের লোকজন মিলে আমার ভাইকে মেরেছে আমি এর সঠিক বিচার চাই।

অভিযুক্ত আরিফুলের সাথেও সরাসরি কথা বল্লে তিনি  জানান,মুক্তার আলীকে কারা মেরেছে আমি সঠিকভাবে জানি না।তবে একটি বিষয় আপনাদের জানাতে চাই যে মজিদ মেম্বার প্রায় প্রায় আমার বাড়ির পাশে শিশু গাছের নিচে বাশ বাগানে এসে গভির রাতে গুলি ফুটায়, আর সকাল হলে পুলিশ প্রশাসনের কাছে আমার নামে অভিযোগ দেয় আমি  ফুটিয়েছি।গতকালের ঘটনাও ঠিক একই।মজিদ মেম্বার আমাদের কাছে চাদা দাবি করেছে।অনেকের কাছে চাদা নিয়েছে।সে আগে আওয়ামীলীগের সন্ত্রাস ছিলো এখন ভোল পাল্টে জামাতে যোগ দিয়েছে।আর গ্রামের মধ্যে বিশৃশৃঙ্খল সৃষ্টি করে আমার উপর দায় চাপাচ্ছে।

এইদিকে মাঝপাড়া গ্রামের জনসাধানের সাথে কথা বল্লে তারা জানান দুই মাসে ৭ টি গুলো ফোটার ঘটনা ঘটেছে এই গ্রামে।তবে কারা ফোটাচ্ছে আমাদের জানা নাই।আপনারা সাংবাদিক একটু ভালো করে খোজ নেন সব পেয়ে যাবেন।তবে রমজান মাসে ভোর রাতে এমন ঘটনা আমাদের অনেক কষ্ট দেয়।প্রায় এমন গুলি ফোটার ঘটনা ঘটে।আমরা সাধারণ মানুষগুলো প্রায় অনেক বছর ধরে ভয়ে দিন কাটাচ্ছি।

তবে নিয়মিত গুলি ফোটার ঘটনা এলাকায় কারোর জন্য শুভক্ষণ বয়ে আনবে না।এভাবেই চলতে থাকলে ঘটনা আরো জুটিল হবে।দুই পক্ষের পাল্টা, পাল্টি অভিযোগ করেছে।তবে গুলি ফোটার বিষয়টি ইবি থানার ওসি সেইভাবে গুরুত্বপূর্ণ ভাবে দেখেন নাই।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন,মুক্তার আলীকে সকালে কুপিয়ে জখম করার অভিযোগ পেয়েছি কিন্তু ভোর রাতে গুলি হওয়ার বিষয়ে আমার কাছে কেউ কোন অভিযোগ দেয়নি।এলাকায় বিপুর পরিমানে পুলিশ মোতায়েন রয়েছে।অভিযোগের ভিত্তিতে আসামীদের আইনের আওতায় আনা হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়