বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে মাগুরায় নারীদের সেলাই মেশিন বিতরণ

মাগুরা প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:২৫, শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত “নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা – ২০২৬” শীর্ষক একটি সমাজকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা সদর উপজেলার ১ নং হাজীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শ্রীরামপুর স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে অসহায় ও দুস্থ ১১ জন নারীর মাঝে দর্জি প্রশিক্ষণ প্রদান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে নারীদের আত্মনির্ভরতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আলহাজ্ব মনোয়ার হোসেন খান। তবে ব্যক্তিগত কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের আপন ভাই জনাব মোঃ মাসুদ হাসান খান কিজিল।

প্রধান অতিথি জনাব কিজিল তার বক্তব্যে বলেন, “প্রত্যন্ত এলাকার অসহায় নারীদের ক্ষমতায়ন আমাদের সমাজের অন্যতম দায়িত্ব। সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণের মাধ্যমে তারা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। এ ধরনের উদ্যোগ শুধু নারীদের নয়, বরং পুরো সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি মো. আবুল কাসেম টিটব বলেন, “নারীদের ক্ষমতায়ন ও শিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এই ধরনের প্রশিক্ষণ দারিদ্র্য ও সামাজিক সীমাবদ্ধতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি মো. আমানত হোসেন ও মো. ফারুক হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন মাগুরা জেলা কমিটির সভাপতি মোছা. সালমা খাতুন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন আবু তালেব বিশ্বাস।

আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলের অসহায় নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। সেলাই মেশিন ও প্রশিক্ষণের মাধ্যমে নারীরা স্বনির্ভর হয়ে নিজেদের পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়