কুষ্টিয়া ৩ আসনে ভোটের আগেই অন্তরে সিল মেরেছিলো দাঁড়িপাল্লায়,সামাজিকতা রক্ষার্থে মূখে ধানের শিষ

আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪১, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের সব থেকে ভাইরাল  ছিলেন কুষ্টিয়া সদর ৩ আসনের বাংলাদেশে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।তাকে নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ১২ ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গনভোট।বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে।যা দেশের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সৃষ্টি হয়েছে।

গতকাল কুষ্টিয়া সদর ৩ আসনের বক্তা মুফতি আমির হামজার দাড়িপাল্লা নিয়ে জয় লাভ করেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন মধ্যরাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফলাফলে দেখা গেছে, মুফতি আমির হামজা ১ লাখ ৬৭ হাজার ৭৩৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন সরকারকে (১ লাখ ১৯ হাজার ৫৭৭ ভোট) বড় ব্যবধানে পিছিয়ে দিয়েছেন
 
মুফতি আমির হামজা এবারের নির্বাচনের অন্যতম আলোচিত প্রার্থী। তার বিতর্কিত মন্তব্য নিয়ে রাজনৈতিক ক্ষেত্রে তুমুল আলোচনা হয়েছে। তবুও কুষ্টিয়া ৩ আসনের  মানুষ তাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন।

এর আগে আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা এবং অনাদায়ে তিন দিন করে ছয় দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

কুষ্টিয়া সদরের ইবি থানা এলাকায়  ৪৪ টি ভোট কেন্দ্রে দাড়িপাল্লা একযোগে জয় লাভ করেন।একই ভাবে তিনি কুষ্টিয়া ৩ আসনের সবখানে বিপুল ভোটে জয়লাভ করেন।

এইদিকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের বিএনপির সকল নেতাকর্মীদের সাথে নিয়ে মিটিং মিছিলে জোরসোর দেখা গেলেও ভোট কেন্দ্রে তার ফলাফল শুন্য।বিএনপির সকল নেতাকর্মীরা সকাল থেকে সারাদিন আশাবাদী ছিলেন  ধানের শিষ প্রতিক কুষ্টিয়া ৩ আসন থেকে বিপুল ভোটে জয় লাভ করবেন।তবে শেষ মেষ তার চিত্র হলো ভিন্ন।

মুফতি আমর হামজা জয়লাভের পর সাধারণ ভোটারদের সাথে কথা বল্লে তারা জানান ভোটের অনেক আগেই আমরা আমাদের অন্তরে দাড়িপাল্লায় সিল মেরে রেখেছি,শুধু গ্রামের সামাজিকতা রক্ষায় মূখে ধানের শিষ বলে স্লোগান দিতাম।

তবে এখানেই শেষ নয়, নাম প্রকাশ্যে অনইচ্ছুক কুষ্টিয়া সদর উপজেলার একজন নেতা বলেন,ধান ধানকে খেয়ে ফেলেছে।আমাদের নিজেদের মধ্যে আমরা নিজেরাই ঠিক না।নিজের দলের লোকজন নিজেদের সাথে বেইমানি করেছে।তাই আজকে আমাদের দলের এই অবস্থা।

এইদিকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তার ভেরিফাই ফেজবুক পেজে লিখেছেন,যারা আমার সাথে নানামুখী ষড়যন্ত্র উপেক্ষা করে  শেষ পর্যন্ত শহীদ জিয়ার আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে লড়েছেন, যারা নিঃস্বার্থভাবে অকুন্ঠ সমর্থন যুগিয়েছেন এবং ভোট দিয়েছেন সবার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। যে কোন প্রয়োজনে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়