কুষ্টিয়ায় ১টিতে বিএনপি ৩টিতে জামায়াত ইসলাম প্রার্থী জয়ী।

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৪৪, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কুষ্টিয়া, ১৩ ফেব্রুয়ারী’ ২০২৬॥ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াত ইসলামের মোঃ বেলাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট। 

কুষ্টিয়া ২ আসনে জামায়াত প্রার্থী মোঃ আব্দুল গফুর ১ লক্ষ ৮৯ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লক্ষ ৪৩ হাজার ২৮২ ভোট। 

কুষ্টিয়া ৩ আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা  ১ লক্ষ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৯০৯ ভোট ।

কুষ্টিয়া ৪ আসনে জামায়াত প্রার্থী মোঃ আফজাল হোসেন ১ লক্ষ ৪৫ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদি আহমেদ রুমী পেয়েছেন ১ লক্ষ ৩৯ হাজার ৫৬ ভোট।  জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়