কর্মজীবী নারীদের জামায়াত আমিরের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। এসময় নানা ধরনের স্লোগান দিতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের।
এর আগে, গতকাল মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ভেরিফায়েড ফেসবুক পোষ্টে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
পোস্টে ছাত্রদলের সভাপতি রাকিব লেখেন, ‘জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করে নারীদের যে চরম অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য প্রকাশ করা হয়েছে, তার প্রতিবাদে রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’