কসবায় চেকপোস্টে পুলিশের সিএনজিকে এনা পরিবহনের বাসের ধাক্কা, ৪ পুলিশ সদস্য আহত
সাকিবুল হাসান শুভ বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন কুটি চৌমুহনী এলাকার ড্রাইভার ভিউ পেট্রোল পাম্পের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে রাত্রিকালীন চেকপোস্টে দায়িত্বরত পুলিশের সিএনজিকে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ৪ পুলিশ সদস্য আহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, ০৩ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে রাত্রিকালীন চেকপোস্ট-৭ এর ডিউটি চলাকালে এনা পরিবহনের একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৫-৩৯১৭) সিএনজির বাম পাশের পেছনের দিকে সজোরে ধাক্কা দেয়।
এ ঘটনায় ডিউটি পার্টিতে থাকা এসআই নিজাম উদ্দিন, এসআই সিরাজুল মনির, এমদাদুল হকসহ মোট ৪ জন পুলিশ সদস্য আহত হন।
পরে আহতদের দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
ঘটনার পর এনা পরিবহনের বাসটি থানায় আটক করা হয়েছে। তবে বাসটির সুপারভাইজার, চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের আর ও জানিয়েছেন যে খুব শীঘ্রই ড্রাইভার এবং সুপারভাইজার কে গ্রেফতার করা হবে এবং এর খুব সুস্থ ভাবে তদন্ত করা হবে।