সৈয়দ সাহেব (রহ) মাজার শরীফে ঈদোত্তর খতমে কুরআন ও মিলাদ মাহফিল
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
পবিত্র ঈদুল আযহার ত্যাগ, আত্মসমর্পণ ও তাকওয়ার মহান শিক্ষা স্মরণে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালীর সাহেবদীনগরে আওলাদে গাউসুল আজম দস্তগীর হযরত সৈয়দ আবুল ওলা সৈয়দ সাহেব (রহ.)-এর মাজার শরীফ সংলগ্ন নিজ বাড়িতে ঈদোত্তর শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ জিলহজ রাতে আয়োজিত এ মাহফিলে খতমে কুরআন, মিলাদ শরীফ, জিকির-আযকার ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মাহফিলে সদারত ও সার্বিক তত্ত্বাবধান করেন হযরত সৈয়দ আবুল ওলা সৈয়দ সাহেব (রহ)-এর জ্যেষ্ঠ পুত্র সৈয়দ ফখর উদ্দিন।
অনুষ্ঠানে কুরবানির অন্তর্নিহিত শিক্ষা, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকারের গুরুত্ব এবং মানবজীবনে তাকওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি এবং মানবকল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, সাহেবদীনগরস্থ সৈয়দ সাহেব (রহ.)-এর মাজার শরীফে বিভিন্ন ধর্মীয় দিবস উপলক্ষে খতমে কুরআন, মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে।
উল্লেখযোগ্য যে, সৈয়দ আবুল ওলা (রহ.) ছিলেন বড়পীর কুতুবে রব্বানী গাউসুল আজম দস্তগীর হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (রহ.)-এর বংশধর। তাঁর পূর্বপুরুষ বাগদাদ শরীফের কুতুবে আকতাব ও আবদাল হযরত মাওলানা সৈয়দ নূর উদ্দীন (রহ.) ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে অন্যান্য আউলিয়া কেরামের নিয়ে বাংলার এই অঞ্চলে আগমন করেছিলেন।