উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ঈদের নামাজ আদায়, মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক | || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:৫৮, শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রথম ঈদের জামাতে নামাজ আদায় করেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন। নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মনোয়ারুল ইসলাম তিতাস।

নামাজ শেষে নেতৃবৃন্দ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন। পাশাপাশি তারা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় মাঠে উপস্থিত মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়