বাংলাদেশ বিনির্মাণে শিশু কিশোরদের মেধা বিকাশের বিকল্প নেই - তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
রবিউল ইসলাম হৃদয় || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ বিনির্মাণে শিশু কিশোরদের যত্ন করে পাঠ দানের মাধ্যমে মেধাবী করে গড়ে তোলতে হবে।তার কোন বিকল্প নেই। তাঁর জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং অভিভাবকদের সচেতন হতে হবে।
২৯ মে শুক্রবার সকালে নান্দাইল উপজেলার ১ নং বীর বেতাগৈর ইউনিয়নে প্রতিষ্ঠিত ময়মনসিংহ ওয়েল ফেয়ার সোসাইটি পরিচালিত দি ব্রহ্মপুত্র স্কুল কলেজের ২০২৫ ইং শিক্ষাবর্ষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ ও বৃত্তি প্রদান, স্কুল এন্ড কলেজ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষ রোপণ অনুষ্ঠানে একথা বলেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
তিনি বক্তব্য বলেন বর্তমান সরকার
শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তোলতে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
মেধাবী শিক্ষার্থীরা যাতে করে ঝরে না পড়ে সেজন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। অনুষ্ঠানের প্রাক্কালে মসজিদের ভিত্তিপ্রস্তর এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন।অনুষ্ঠানে দি ব্রহ্মপুত্র স্কুল এন্ড কলেজের নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আবুল বাশার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আব্দুল কাদির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পল্লব রায, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল এন্ড কলেজের শিক্ষক মণ্ডলী শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন
ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাসুক আলম ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মহিউদ্দিন রতন।