উৎসব, আবেগ আর শিকড়ের টান: ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার বর্ণাঢ্য সমাপ্তি।

হিমেল জমাদ্দার ইতালি বলোনীয়া প্রতিনিধি :- || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৩৭, শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

উত্তর আমেরিকায় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ‘৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬’ অত্যন্ত উৎসবমুখর, প্রাণবন্ত ও বর্ণাঢ্য পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ২২ মে (শুক্রবার) থেকে ২৫ মে (সোমবার) পর্যন্ত নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে (Jamaica Performing Arts Center) চার দিনব্যাপী প্রবাসী বাঙালিদের এই প্রাণের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলার মূল প্রতিপাদ্য ছিল- “যত বই তত প্রাণ’’। টানা দুই দিনের বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রতিদিন মেলা প্রাঙ্গণে ছিল সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড়। সমাপনী দিনে আকাশ মেঘমুক্ত হয়ে উজ্জ্বল রোদ ওঠায় দর্শনার্থীদের সমাগম ও বই বিক্রি কয়েকগুণ বেড়ে যায়, যা প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির প্রতি গভীর অনুরাগেরই বহিঃপ্রকাশ।

প্রথম দিন (২২ মে, শুক্রবার): প্রাক-উদ্বোধন, স্মরণ ও বর্ণাঢ্য শুভ সূচনা

মেলার প্রথম দিনটি ছিল আবেগ এবং ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। বিকেল থেকেই নিউ ইয়র্কসহ দূর-দূরান্তের বিভিন্ন অঙ্গরাজ্য (যেমন: নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ফ্লোরিডা) থেকে বইপ্রেমী, লেখক, পাঠক ও সংস্কৃতিপ্রেমীরা পরিবার-পরিজন নিয়ে মেলা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।

প্রাক-উদ্বোধনী ও জন্ম শতবর্ষে গুণীজন স্মরণ পর্ব

আজ দখিন দুয়ার খোলা: সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের সামনের খোলা মাঠে ঐতিহ্যবাহী ঢোলের বাদ্যের মাধ্যমে প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। বিশ্বজিত সাহার পরিকল্পনায় এবং মো. এহসান উদ্দিনের সঞ্চালনায় কোনো প্রকার পূর্ব-ঘোষণা ছাড়াই সরাসরি শুরু হয় সমবেত সংগীত। মালবিকা চ্যাটার্জির নির্দেশনায় ‘সংগীত সাধনা’র শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন “আজি দখিন দুয়ার খোলা” এবং “বাউলা কে বানাইলো রে’’।  সংগীতের এই আবহে পুরো প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে বাংলা সংস্কৃতির শিকড় ও লোকঐতিহ্য।

বিনম্র নিবেদন ও মোমবাতি প্রজ্বলন: ‘আগুনের পরশমণি’র আবহসংগীতের সাথে স্মারকচিত্রে মোমবাতি প্রজ্বলন করে বাংলা ভাষা ও সাহিত্যের তিন মহান ব্যক্তিত্ব- মহাশ্বেতা দেবী, শামসুদ্দীন আবুল কালাম এবং তপন রায়চৌধুরী-এর জন্মশতবর্ষ উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। মোমবাতি প্রজ্বলন করেন ইমদাদুল হক মিলন, জিয়াউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম। স্মৃতিচারণ ও পাঠ: ‘বিনম্র নিবেদন’ পর্বে রোকেয়া রফিক বেবী কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর রচনার অংশবিশেষ এবং শহিদুল আলম সাচ্চু ইতিহাসবিদ তপন রায়চৌধুরীর '

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়