চালকের অসাবধানতায় কুষ্টিয়ায় সেনাবাহিনীর বাস ও পাবলিক বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত প্রায় ৩৫

মোঃ সাগর আলী বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:১২, রবিবার, ৩১ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কুষ্টিয়ায় সেনাবাহিনীর বাস ও পাবলিক বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও প্রায় ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অজ্ঞাতনামা নিহত ব্যক্তির লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে এবং আহতরা একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর ৬ জনকে সিএইচএম ও রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ত্রিমহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেনাবাহিনীর বাসটি রাজশাহী থেকে খুলনা সেনানীবাসে নতুন নিয়োগপ্রাপ্ত সেনাসদস্যদের ট্রেনিংয়ের জন্য যাচ্ছিল বলে জানা যায়। অপরদিকে খুলনা থেকে 'হিমেল' নামের গণপরিবহনটি জামালপুরের দিকে যাচ্ছিল। অসতর্ক মুহূর্তের এক পর্যায়ে উভয় বাসের সংঘর্ষ হলে সেনাবাহিনীর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে উভয় বাসেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহত ও নিহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।

তাৎক্ষণিকভাবে হাসপাতাল পরিদর্শনে যান কুষ্টিয়া জেলাপ্রশাসক তৌহিদ বিন হাসান ও কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শহিদুল ইসলাম। আহতদের মধ্যে সেনাসদস্যের সংখ্যা বেশি।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়