আখাউড়ায় ছাত্রলীগ নেতা রিফাত গ্রেফতার, নাশকতা মামলায় কারাগারে প্রেরণ
সাকিবুল হাসান শুভ, বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছেন আখাউড়া থানার পুলিশ।
গ্রেফতারকৃত আশিকুজ্জামান নূর রিফাত (৩০) আখাউড়া উপজেলার ৩ নং মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। বৃহস্পতিবার (৭ মে) রাতে নিজ বাড়ি মোগড়া ইউনিয়নের সাহেব বাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।