নদীভাঙন কবলিত মানুষের পাশে এমপি এস এ কবির জিন্নাহ

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০২, শুক্রবার, ৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের মান্ডাখোলা, বড়রিয়া, বাল্লা ও মালুচি এলাকাজুড়ে প্রায় ৬ কিলোমিটার নদীভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। বর্ষা মৌসুম শুরু হতেই পদ্মা যমুনা নদীর তীব্র ভাঙনে বহু পরিবারের ঘরবাড়ি, আবাদি জমি ও বসতভিটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে নদীর পাড়ের বসতি মানুষগুলো ভাঙ্গনের আতঙ্কে  দিন কাটাচ্ছে  শুক্রবার (৮ মে ২০২৬) ঘিওর-দৌলতপুর-শিবালয় (মানিকগঞ্জ-১) আসনের সম্মানিত সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় মানুষের খোঁজখবর নেন। এ সময় তিনি নদীপাড়ের মানুষের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।


সংসদ সদস্য বলেন, নদীভাঙন রোধে দ্রুত জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং জাতীয় সংসদে গুরুত্বের সাথে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, “নদীপাড়ের মানুষকে রক্ষা করতে সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় অনুদান ও সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।


এ সময় শিবালয় উপজেলা নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের আন্তরিক উদ্যোগে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নদীভাঙন কবলিত মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়