আখাউড়া রেলওয়ে জংশনে মাদকবিরোধী অভিযানে, চার মাদকসেবীকে কারাদণ্ড
সাকিবুল হাসান শুভ, বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ মাদকসেবীকে গ্রেফতার করেছে প্রশাসন। বুধবার (০৭ মে ২০২৬) আখাউড়া উপজেলার রেলওয়ে জংশনের প্লাটফর্মসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ৪ জনকে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
মো. শাহেদ (২৮), সিলেট জেলার কোতোয়ালি উপজেলার বরই কান্দি এলাকার বাসিন্দা। তাকে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মো. আবুল কালাম (৪৮), টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার নাশাল্লা এলাকার বাসিন্দা। তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মো. রফিকুল ইসলাম (২৩), সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার তেঁতুইয়া এলাকার বাসিন্দা। তাকে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আলামিন (২২), পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মইপাল এলাকার বাসিন্দা। তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।