ইতালীয় ও বাংলাদেশি কমিউনিটির মেলবন্ধন চান কাউন্সিলর প্রার্থী রাসেল আহমেদ"

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:০৮, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

ইতালিয়ান সমাজ ও বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন গড়তে চান আরেজ্জো সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী রাসেল আহমেদ

ইতালির তোসকানি অঞ্চলের শিল্প ও সংস্কৃতির শহর আরেজ্জো-তে শুরু হতে যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন। এ নির্বাচনে প্রথমবারের মতো কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক রাসেল আহমেদ। তিনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান হিসেবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সুপরিচিত।

জানা গেছে, আরেজ্জো শহরে মোট ভোটার সংখ্যা প্রায় ৫৪ হাজার। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত রাসেল আহমেদ দীর্ঘ প্রায় তিন দশক ধরে ইতালিতে বসবাস করছেন। পাশাপাশি তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা ও সামাজিক সম্পৃক্ততার কারণে এবারের নির্বাচনে কাউন্সিলর পদে অংশগ্রহণকে ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বর্তমান সরকার দলীয় জোট ফরজা ইতালিয়া দল থেকে কাউন্সিলর প্রার্থী রাসেল আহমেদ বলেন, আমি বাক্তি রাসেল হিসেবে নয় একজন বাংলাদেশি রাসেল হিসেবে দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে কাজ করেছি। এখন আমি চাই ইতালিয়ান সমাজ ও বাংলাদেশি কমিউনিটি ও ভবিষ্যত প্রজন্মের মধ্যে আরও শক্তিশালী সেতুবন্ধন তৈরি করতে। এজন্য সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করছি।”

তিনি আগামী ২৪ ও ২৫ মে অনিষ্টতব্য বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি ইতালিয়ান ভোটারদের কাছেও ভোট ও সমর্থন প্রত্যাশা করেছেন।

প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, রাসেল আহমেদের অবশ্যই বিজয়ী হয়ে প্রবাসে বাংলাদেশকে উজ্জল করবেন এবং তার এই অংশগ্রহণ শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ইতালির মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের ক্রমবর্ধমান অংশগ্রহণের একটি ইতিবাচক উদাহরণ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়