হামলায় আলি লারিজানি নিহত: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২৫, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি। খবর ইসরায়েল টাইমসের।

মঙ্গলবার এক বিবৃতিতে কাটজ বলেন, রাতভর চালানো ইসরায়েলি হামলার পর তাকে জানানো হয়েছে যে ওই হামলায় লারিজানি নিহত হয়েছেন।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।

এর আগে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তখন তার নিহত বা আহত হওয়ার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়