সিএমপি'র নবাগত কমিশনার হাসান মোঃ শওকত আলী ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুনিরুজ্জামান

চট্টগ্রাম প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:০৬, সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো. মুনিরুজ্জামানকে বাংলাদেশ পুলিশ-এর চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম রেঞ্জের বিদায়ী ডিআইজি মো. আহসান হাবিব পলাশকে পদোন্নতি দিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার হাসিব আজিজকে পদোন্নতি দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়