সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় ধনাঢ্য এহসানুল হকের পক্ষ থেকে ৫ শতাধিক পরিবারে জাকাত ও ঈদ সামগ্রী বিতরণ

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২৭, বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিগঞ্জ উপজেলা-এর নলতা শরীফ এলাকায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে জাকাত ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ধনাঢ্য ব্যবসায়ী ও সমাজসেবক এ এইচ এম এহসানুল হক-এর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুরে নলতা হক সুপার মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং একটি করে শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারই পুত্র এ এইচ এম জাহিদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিব হোসেন। তিনি বলেন, রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন সাইফুল বারি সফুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথির উপস্থিতিতে পাঁচ শতাধিক পরিবারের মাঝে একটি করে শাড়ি, ১০ কেজি চাল এবং ২ কেজি ডাল বিতরণ করা হয়। পবিত্র ঈদুল ফিতর-এর আগে এই সামগ্রী পেয়ে দরিদ্র পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সমাজসেবক ও ব্যবসায়ী এ এইচ এম এহসানুল হক গত প্রায় ৩৫ বছর ধরে এলাকার অসহায় মানুষের মাঝে নিয়মিতভাবে জাকাত ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছেন। তার এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসা

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়