সরকারি দলের সংসদীয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে সরকারি দলের সংসদীয় সভা। এতে নেওয়া হতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে।
এ ছাড়া সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি সংসদের অন্যান্য কার্যপ্রণালি নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা।